বোমায় দগ্ধদের বহনকারী অ্যাম্বুলেন্সে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ তিনজনকে বহনকারী ঢাকাগামী দুটি অ্যাম্বুলেন্সে ডাকাতি হয়েছে। গত বুধবার গভীর রাতে দাউদকান্দির শ্রীরায়ের চর গোয়ালমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা প্রথম আলোকে বলেছেন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সসহ সাতটি মাইক্রোবাসে ডাকাতেরা হানা দেয়। তারা অস্ত্রের ভয় দেখিয়ে অ্যাম্বুলেন্সচালক মনির ও মফিজ এবং তাঁদের সহকারী মাহবুব ও স্বপনের চারটি মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়।
ডাকাতির শিকার একটি অ্যাম্বুলেন্সের চালক মফিজ বলেন, দুটি অ্যাম্বুলেন্সসহ সাতটি মাইক্রোবাস শ্রীরায়ের চর অতিক্রম করে গোয়ালমারী বাজার এলাকায় পৌঁছালে ডাকাত দল রাস্তার মাঝখানে একটি মাইক্রোবাস রেখে গতি রোধ করে, পরে ডাকাতি করে।