বোয়ালখালী থেকে অস্ত্রসহ নারী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কদুরখীল এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে অস্ত্রসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ফেরদৌস আরার (৩৫) গ্রামের বাড়ি কদুরখীলে।
পুলিশ জানায়, ফেরদৌস আরার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ১২টি গুলি এবং দুটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, ফেরদৌস আরা ডাকাতসর্দার জাকিরের অন্যতম সহযোগী। তিনি ভিক্ষুকের বেশে বিভিন্ন বাড়ি থেকে তথ্য সংগ্রহ করে ডাকাতদের জানাতেন এবং তাঁর বাড়িতে অস্ত্র জমা রাখতেন। ওসি জানান, তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।