বোয়ালখালীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার ভোররাতে নগরের চান্দগাঁও মোহরা এলাকায় একটি ভাড়া বাসা থেকে জাকির হোসেন (৫৫) ও মো. রোকন (২০) নামের ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে বোয়ালখালী থানার পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনই পুলিশের তালিকাভুক্ত ডাকাত। জাকির অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। এ ছাড়া ১১টি ডাকাতি মামলায় তাঁর বিরুদ্ধে পরোয়ানা আছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তির ভিত্তিতে বোয়ালখালীর কধুরখীলে জাকিরের গ্রামের বাড়ি থেকে একটি এলজি ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে বোয়ালখালী থানায় মামলা হয়েছে।