বোয়ালখালীতে ছাত্রী সংস্থার চারজনসহ ৬ নারী আটক
চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভা এলাকার একটি বাড়ি থেকে ইসলামী ছাত্রী সংস্থার চারজনসহ ছয় নারীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে আইস ফ্যাক্টরি এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় জামায়াতের নেতাদের লেখা বই, প্রচারপত্র, প্যাড ও স্টিকার উদ্ধার করা হয়।
আটক নারীরা হলেন সুমাইয়া আকতার (২০), সামিরা আকতার (১৭), নাহিদা সুলতানা (১৮), তানিয়া আকতার (১৯), শাহানাজ আকতার (২৬) ও গৃহকত্রী৴ নূর বেগম (৫০)।
জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা বলেন, বোয়ালখালী থেকে আটক ছয়জনের মধ্যে চারজনই ইসলামী ছাত্রী সংস্থার সদস্য। আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানায়, আটক নারীদের কাছ থেকে যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতপন্থী লেখকদের বই, ছাত্রী সংস্থার প্রচারপত্র, ব্যানার, প্যাড ও স্টিকারসহ প্রায় তিন বস্তা কাগজপত্র উদ্ধার করা হয়েছে।