বোয়ালখালীতে ১২ দোকানে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীর কালাইয়ারহাটে গত মঙ্গলবার রাতে ১২টি দোকানে ডাকাতি হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার সন্ধ্যায় মামলা হয়েছে। তবে পুলিশ কোনো ডাকাতকে আটক ও লুট হওয়া মালামাল উদ্ধার করতে পারেনি।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, মঙ্গলবার রাত দুইটার দিকে কালাইয়ারহাট বাজারে ছয় থেকে সাতজনের একটি ডাকাত দল দোকানের তালা ভেঙে ক্যাশবাক্স থেকে টাকা লুট করতে থাকে। বাজারের প্রহরীকে একটি দোকানের ভেতর আটকে রাখে তারা। পরে ১২টি দোকানের তালা ভেঙে প্রায় ১ লাখ ১৫ হাজার টাকা লুট করে। ডাকাতদের ধরতে পুলিশের অভিযান চলছে।