বৌদ্ধবিহারের ধর্মগুরুকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধবিহারের ধর্মগুরু শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ডাকযোগে পাঠানো একটি চিঠিতে তাঁকে এ হুমকি দেওয়া হয়।
সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনামে চিঠিটি পাঠানো হয়েছে। এ ব্যাপারে শুদ্ধানন্দ মহাথের থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ওসি বলেন, চিঠিতে কোনো সংগঠনের নাম নেই। শুধু বৌদ্ধবিহারের ধর্মগুরুকে হত্যার হুমকির বিষয়টি উল্লেখ আছে। কে বা কারা চিঠিটি পাঠিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, তাঁকে (শুদ্ধানন্দ মহাথের) আগে থেকেই পুলিশ নিরাপত্তা দিয়ে আসছে। এ হুমকির পর নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।