বৈদেশিক ডাকে এল 'সেক্স টয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈদেশিক ডাকে চীন থেকে আসা একটি চালান খুলে একটি ‘সেক্স টয়’ উদ্ধার করেছেন চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার এ ঘটনা ধরা পড়ে।
কাস্টমস কর্মকর্তারা জানান, কুমিল্লার মশিউর নামে এক ব্যক্তির নামে ফিটনেস যন্ত্র ঘোষণায় এ চালান এসেছে। চালানটি ছাড়ের আগে কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয়। এরপর খুলে রাবারের তৈরি সেক্স টয়টি জব্দ করা হয়।
চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার এস এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, আমদানি নীতি ও কাস্টমস আইন অনুযায়ী সেক্স টয় আমদানি নিষিদ্ধ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।