বৈশাখী পোশাক না পেয়ে আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় মা-বাবার কাছ থেকে বৈশাখী পোশাক না পেয়ে শিপন মাহমুদ (১০) নামের এক শিশুশিক্ষার্থী গত শুক্রবার আত্মহত্যা করেছে। শিপন উপজেলার উলিপুর গ্রামের সোনা উল্লাহর ছেলে। সে উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

শিপনের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিপনের বাবা একজন দিনমজুর। দিন আনে দিন খায়। এ বছর পয়লা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে কয়েক দিন আগে থেকেই শিপনের বিদ্যালয়ের সহপাঠী ও খেলার সাথিরা আলপনা আঁকা বিভিন্ন রঙের গেঞ্জি, পাঞ্জাবি, শার্ট ও গামছা কিনেছে। তাদের পোশাক কেনা দেখে মা-বাবার কাছে বৈশাখী আলপনা আঁকা গেঞ্জি ও গামছা কিনে দেওয়ার আবদার করে শিপন। মা-বাবা ছেলের আবদার পূরণ করতে পারেনি। শুক্রবার সকালে সহপাঠী ও খেলার সাথিদের আলপনা আঁকা গেঞ্জি ও গামছা পরে আনন্দে মেতে ওঠার দৃশ্য দেখে শিপনের মনে দুঃখ বাড়তে থাকে। একপর্যায়ে শিপন সকাল ১০টার দিকে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।