ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গত বৃহস্পতিবার শাহিন মিয়া নামের এক কিশোর মেয়েটির ভাইকে (১৭) ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছুরিকাঘাতে মেয়েটির ভাই মারা গেছে এলাকায় এমন গুজব ছড়িয়ে পড়লে তাদের পক্ষের লোকজন উত্ত্যক্তকারীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।
উত্ত্যক্তের শিকার সপ্তম শ্রেণির ওই ছাত্রী জানায়, বিদ্যালয়ে যাওয়ার পথে তাকে নান্দাইল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নাথপাড়া মহল্লার শাহিন প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। গত বৃহস্পতিবার আবারও সে উত্ত্যক্তের শিকার হলে মেয়েটি তার বড় ভাইকে বিষয়টি জানায়।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বোনকে উত্ত্যক্ত করার ঘটনা শুনে তার ভাই ক্ষিপ্ত হয়। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে মেয়েটির ভাই পৌরসভার আচারগাঁও মহল্লার আবাসিক হাফিজিয়া মাদ্রাসার সামনে শাহিনকে পেয়ে বোনকে উত্ত্যক্তের বিষয়ে জানতে চায়। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাহিন ক্ষুর দিয়ে মেয়েটির ভাইয়ের মাথা, মুখ ও পেটে আঘাত করে চলে যায়। পরে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর মেয়েটির ভাইয়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তাদের পক্ষের লোকজন শাহিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
শাহিনের বাবা দুলাল মিয়ার দাবি, তাঁর ছেলে কোনো মেয়েকে উত্ত্যক্ত করেনি।
মেয়েটির দাদি বলেন, ‘হামলার বিষয়ে আমরা কিছু জানি না।’ নান্দাইল মডেল থানার উপপরিদর্শক মুরাদ আলী শেখ জানান, বাড়িঘরে হামলার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছুরিকাঘাতের ঘটনাটিও পুলিশ শুনেছে। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
ল শুক্রবার বলেন, ‘বাচ্চাগুলোকে প্রয়োজনীয় পরিচর্যা করা হবে। এরপর উপযুক্ত সময়ে বনে অবমুক্ত করা হবে।’