বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাইকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্বশুরবাড়িতে বোনকে নির্যাতন করার খবর পেয়ে গত সোমবার তাঁকে দেখতে যান বড় ভাই। সেখানে গিয়ে বোনের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে জয়নাল আবেদীনের (২৪) তর্ক হয়। একপর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় রাতেই তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
জয়নালের বোনের শ্বশুরবাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বাহারছড়া এলাকায়। পুলিশ বলছে, বোনের ওপর নির্যাতনের প্রতিবাদ করার কারণেই তাঁকে ছুরিকাঘাত করা হয়েছে। নিহত জয়নাল উপজেলার বৈলছড়ি এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে জানান, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নালের বোনের শাশুড়ি ছেনোয়ারা বেগমকে আটক করা হয়েছে।