বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে গতকাল বুধবার পরিত্যক্ত অবস্থায় পাঁচটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে র্যাব। র্যাব-১১-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নূর মোহাম্মদ আলী চিশতী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবসায়ী আবুল খায়ের বলেন, কাঁচপুর বাসস্ট্যান্ডের মতো জনবহুল এলাকায় তাজা বোমা উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বোমাগুলো ওখানে রাখার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।