বোমা উদ্ধারে শিশুকে ব্যবহার করায় এসআই বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোমা উদ্ধারের কাজে এক শিশুকে ব্যবহার করায় চুয়াডাঙ্গা সদর থানার একজন উপপরিদর্শককে (এসআই) সাময়িক বরখাস্ত করা হয়েছে। শাস্তি পাওয়া ওই কর্মকর্তার নাম ফকির পান্নু মিয়া। 

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মো. রশীদুল হাসান আজ বুধবার দুপুরে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, ১৮ জুলাই রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ হাসপাতাল পাড়ায় এলাকাবাসী একটি বোমা দেখে সদর থানায় খবর দেয়। থানার এসআই পান্নু মিয়া একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। তবে পুলিশের পরিবর্তে শিপন নামের ১৫ বছরের এক  শিশুকে দিয়ে বোমা উদ্ধার ও তাকে থানায় নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। পুলিশ সুপার বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করেন। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় এসআই পান্নুকে আজ সাময়িক বরখাস্ত করা হয়।