প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের জাফলংয়ে পিয়াইন নদ এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের জন্য ব্যবহৃত ১০টি বোমা মেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার সকালে গোয়াইনঘাটের ইউএনও সালাহ উদ্দিনের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে ওই সব সরঞ্জাম ধ্বংস করে। পরিবেশ অধিদপ্তর জানায়, সম্প্রতি পাহাড়ি ঢলে বন্যার পানি কমলে বোমা মেশিন প্রতিস্থাপন করতে পাথর ব্যবসায়ীদের একটি চক্র সক্রিয় হয়ে ওঠে। খবর পেয়ে গতকাল সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের পরিদর্শক পারভেজ আহমদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন।