প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শারপিনটিলা নামক স্থানে পরিবেশবিধ্বংসী পাথর উত্তোলনযন্ত্র ‘বোমামেশিন’ বন্ধে গতকাল বুধবার দিনভর অভিযান পরিচালনা করেছে টাস্কফোর্স। এই অভিযানে নেতৃত্ব দেন সিলেটের নির্বাহী হাকিম এ এইচ এম আরিফুল ইসলাম। অভিযানে আটটি বোমামেশিন জব্দ করা হয়। পরে আগুন দিয়ে এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। টাস্কফোর্সের অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শেখ মো. নাজমুর হুদা জানান, বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একনাগাড়ে ছয় ঘণ্টা অভিযান চলে।