প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খিলগাঁও থানার গোড়ানের একটি পরিত্যক্ত ঘর থেকে গত সোমবার রাতে দুটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন হযরত আলী, জামাল হোসেন ও মো. রিয়াদ। পুলিশ জানায়, এঁরা বোমা ফাটিয়ে ছিনতাই করেন বলে তথ্য পাওয়া গেছে। খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া বলেন, রোববার গোড়ানে দোকান কর্মচারীকে গুলি করে ২০ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে এই তিনজন জড়িত কি না, তা-ও যাচাই করা হচ্ছে। বোমা উদ্ধারের ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে। নিজস্ব প্রতিবেদক|