প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে গতকাল শনিবার পুলিশ আলিম উদ্দিন (৪৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, একটি গুলি, পাঁচটি হাতবোমাসহ বোমা তৈরির সরঞ্জাম ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তিনি সন্ত্রাসী তালেব বাহিনীর সেকেন্ড ইন কমান্ডার। অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভোরে তাঁর নেতৃত্বে পুলিশ দল ওই বাজারে অভিযান চালায়। এ সময় ওই গ্রামের একটি দোকানে আলিম লুকিয়ে ছিলেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ঘরের ভেতরে ধানের বস্তা থেকে ওই সব অস্ত্র উদ্ধার করা হয়। মেহেরপুর প্রতিনিধি|