বোমাসহ গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের গাংনীর সাহারবাটি গ্রাম থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে আব্দুর রহমান (৪২) নামের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি দুটি হাতবোমাসহ গ্রেপ্তার হয়েছেন। তিনি উপজেলার রংমহল গ্রামের মৃত সামাদ শেখের ছেলে। গাংনী থানা–পুলিশ জানায়, আব্দুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। এর একটিতে গত বছরের সেপ্টেম্বর মাসে আদালতে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হয়। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।