বোমাসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থানার গোড়ানের একটি পরিত্যক্ত ঘর থেকে গত সোমবার রাতে দুটি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন হযরত আলী, জামাল হোসেন ও মো. রিয়াদ। পুলিশ জানায়, এঁরা বোমা ফাটিয়ে ছিনতাই করেন বলে তথ্য পাওয়া গেছে। খিলগাঁও থানার ওসি মুস্তাফিজ ভূঁইয়া বলেন, তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।