বোমাসহ জামায়াতের সাবেক দুই সাংসদ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর সেকশনের একটি বাসায় অভিযান চালিয়ে জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য মুজিবর রহমান ও মিয়া গোলাম পরোয়ারসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। অভিযানে ওই বাসা থেকে ২০টি বোমা উদ্ধার করা হয়।

আজ সোমবার বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত পল্লবী থানা ও গোয়েন্দা পুলিশ-ডিবি যৌথ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে। মজিবুর রহমান বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির এবং গোলাম পরোয়ার সহকারী সেক্রেটারি জেনারেল।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, এগুলো শক্তিশালী হাতবোমা। নাশকতার জন্য তাঁরা জড়ো হচ্ছিলেন। এখন তাঁদের
পল্লবী থানায় রাখা হয়েছে। তিনি বলেন, বাসা থেকে কিছু জিহাদি বই ও লাঠি উদ্ধার করা হয়।