বোমাসহ দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাকলিয়া ইসহাকের পুল এলাকায় পেট্রলবোমা ও দুটি ককটেলসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত আটটার দিকে তাদের আটক করা হয়। তারা দুজন হলো কবির হোসেন ও মো. সোহেল।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, রিকশায় করে যাওয়ার পথে কবির ও সোহেলকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, যুবদলের এক নেতার কথামতো বোমাগুলো এক ব্যক্তিকে দিতে যাচ্ছিল তারা। ওই যুবদল নেতাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
গত রাত সাড়ে আটটায় নগরের অলঙ্কার মোড় আলিফের গলি এলাকায় ইউনিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।