বোমাসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পণ্ডিতপুর গ্রাম থেকে আটটি হাতবোমাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে তাঁদের আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা বিএনপির কর্মী-সমর্থক। তাঁদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা করে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পজেলার গোকর্ণ গ্রামের ওলিয়ার রহমান সরদার, পণ্ডিতপুর গ্রামের ইসমাইল সরদার, আবদুল মাবুদ, গিয়াস উদ্দিন ও রঘুনাথপুর গ্রামের নুরুল ইসলাম। শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু বলেন, পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁরা নিরীহ। ওলিয়ার বিএনপির ইউনিয়ন পর্যায়ের কর্মী। বাকিরা সমর্থক। পুলিশ নাশকতার মামলায় তাঁদের ফাঁসিয়েছে।