বোয়ালখালীতে কৃষক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বোয়ালখালীর কধুরখীল এলাকায় গতকাল শনিবার লাঠির আঘাতে এক কৃষক মারা গেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে কধুরখীল এলাকার রাস্তার পাশের একটি রেইনট্রিগাছ কাটছিলেন এক ব্যক্তি। কৃষক প্রদীপ বড়ুয়া (৫৫) এতে বাধা দেন। বাধা পেয়ে ওই ব্যক্তি লাঠি দিয়ে প্রদীপের মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটে পড়েন। পরে প্রদীপকে নগরের ওআর নিজাম রোডের একটি ক্লিনিকে পাঠানো হয়। এর কিছুক্ষণ পর তিনি মারা যান।
বোয়ালখালী থানার ওসি শামছুল ইসলাম বলেন, গাছ নিয়ে বিরোধের জের ধরে প্রদীপের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ঘটনার পরই অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছেন।