বোয়ালখালীতে পুলিশ ফাঁড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ফকিরাখালী ফাঁড়ি ঘেরাও করেছেন ভুক্তভোগীরা। পরে হাবিলদার খুরশেদ আলম ও নায়েক মোজাম্মেল হককে তাৎক্ষণিকভাবে ফাঁড়ি থেকে সরিয়ে নেওয়া হয়েছে। 
স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দিন প্রথম আলোকে জানান, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয় লোকজনকে নানাভাবে হয়রানি করে আসছেন। কর্ণফুলী নদীতে পোনা আহরণকারীদের আটকে রেখে চাঁদা আদায়ের অভিযোগে লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল সকালে তাঁরা ফাঁড়ি ঘেরাও করে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রত্যাহারের দাবি জানান। পরে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।
জানতে চাইলে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম গতকাল বিকেলে জানান, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।