বোয়ালখালীতে ভাইয়ের পিটুনিতে ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালীতে বড় ভাইয়ের পিটুনিতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বড় ভাই আবদুল মোনাফ, তাঁর স্ত্রী হোসনে আরা বেগমসহ চারজনকে আটক করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম প্রথম আলোকে বলেন, বাসার বৈদ্যুতিক মিটার নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডতা হয়। এর জের ধরে লাঠিসোঁটা দিয়ে আবদুল খালেককে পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রওশন আরা বেগম বাদী হয়ে হত্যা মামলা করেছেন।