বোয়ালখালীতে ভূমি কার্যালয়ে ককটেল হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা ভূমি কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে ককটেলটি কার্যালয়ের দেয়ালে লেগে বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলামজানান, রোববার দুপুর থেকে বোয়ালখালীতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ চলছে। এ কারণে ওই এলাকায় বিদ্যুৎ নেই। এ সুযোগে রাতের আঁধারে সিএনজিচালিত অটোরিকশা কিংবা মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি হয়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।