বোয়ালমারীতে জমি নিয়ে সংঘর্ষে আহত ১৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই ভাই ওহাব মোল্লা ও নুরু মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
গত শুক্রবার রাতে ধুলপুকুরিয়া গ্রামে এ সংঘর্ষ ঘটে। এতে আহত ব্যক্তিদের মধ্যে কাজল (২৪), পলি (২০), রেবেকা (৫৫), সোনিয়া (২৫) ও নিলুফাকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রহিমা বেগমকে (৯০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, কোনো পক্ষই গতকাল দুপুর পর্যন্ত থানায় অভিযোগ করেনি।