বোরকা পরা ছেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বোরকা পরিহিত অবস্থায় এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নের লিয়াকত আলী স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। আটক শিক্ষার্থীর নাম সোহাগ বিশ্বাস। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সোহাগের বাড়ি বিলধামু গ্রামে। সোহাগ একই শিক্ষাপ্রতিষ্ঠানের এক মেয়েকে বন্ধুত্ব করার প্রস্তাব দেয়। মেয়েটি বন্ধুত্ব করার শর্ত হিসেবে তাকে বোরকা পরে কলেজে আসতে বলে। এরপর সোহাগ বোরকা পরে কলেজ ও নারুয়া বাজার এলাকায় ঘোরাফেরা করছিল। নারুয়া বাজারে তার চলাফেরা দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। এ সময় ব্যবসায়ীরা তাকে আটক করে থানায় খবর দেন।