বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধ, সন্ত্রাসী হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পশ্চিম কাচিয়া গ্রামের বড় মোল্লা বাড়িতে সন্ত্রাসী হামলা হয়েছে। জমিজমার বিরোধ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

মোল্লা বাড়ির বাসিন্দা মফিজুল ইসলাম ও তাঁর শাশুড়ি নুরজাহান বলেন, আবদুস সালাম বাকলাই ও তাঁর বাহিনী তাঁদের বাড়িতে বেলা ১১টার দিকে সশস্ত্র হামলা চালিয়ে ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছে। তাঁদের বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এ সময় ঘরে লুটপাট চালিয়ে জমির দলিল ও মালামাল নিয়ে গেছে।

মফিজুল ইসলাম ও তাঁর চাচা শ্বশুর সামসুদ্দিন মেলেটারি বলেন, তাঁদের বাড়ির জমি দাবি করছেন আবদুস সালাম বাকলাই। একাধিকবার সালিসে হেরে গিয়েও তিনি জমি দাবি করছেন। জমি না পেয়ে হামলা করেছেন।

তবে আবদুস সালাম বাকলাই বলেন, ‘আমি ক্রয়সূত্রে মোল্লা বাড়িতে ১৭ শতাংশ জমি পাব। তাঁরা ওই জমির গাছ কাটতে গেলে আমি বাধা দিয়েছি। কোনো হামলা, ভাঙচুর ও লুট হয়নি।’