বোর্ডের সচিব গুলিবিদ্ধ: দুই কনস্টেবল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের (ঢাকা) সচিব শাহেদুল খবির চৌধুরী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় পুলিশের দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মোশতাক আহমেদ খান প্রথম আলোকে এ কথা জানান।

ওই দুই কনস্টেবল হলেন ইমরান হোসেন ও আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানের হোটেল ওয়েস্টিনের কাছে গুলিবিদ্ধ হন শাহেদুল খবির চৌধুরী।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব শাহেদুল খবিরের ভাষ্য, গতকাল রাতে হোটেল ওয়েস্টিনে বন্ধুদের পুনর্মিলনী অনুষ্ঠান নিয়ে সভা ছিল। সভা শেষে হোটেল থেকে বেরিয়ে সড়কের পাশে অবস্থান করছিলেন তিনি। তাঁর পাশেই পুলিশের কয়েকজন সদস্য কর্তব্যরত ছিলেন। একজন কনস্টেবলের শটগান থেকে গুলি বেরিয়ে তাঁর শরীর লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।