বোয়ালমারীতে হামলায় পাঁচজন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে গতকাল রোববার সকালে ফরিদপুরের বোয়ালমারী পৌর সদরের সরকারি কলেজ রোডে প্রতিপক্ষের হামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ান শাইখকে (২১) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাজী বাবুল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ওসি িজানুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।