প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র মোবাইলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গত শুক্রবার বাগেরহাট থেকে মেহেদী হাসান (২৫) নামের এক যুবককে কম্পিউটারসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যা সাতটার দিকে শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের আমতলী বাজারের মেহেদী টেলিকম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সে পূর্ব খোন্তাকাটা গ্রামের নূর ইসলামের ছেলে। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বলেন, ঈদের আগের দিন মেহেদী উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামের হালিম ফরাজীর ছেলে রানার (১৫) মোবাইলে গান ডাউনলোড করে দেওয়ার সময় প্রধানমন্ত্রীর ব্যঙ্গচিত্র লোড করে দেন। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি সংরক্ষণ আইনের ৫৭ (২) ধারায় মামলা হয়েছে।