ব্যঙ্গচিত্র দেওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র দেওয়ার অভিযোগে রোমান পালোয়ান (২৮) নামে সৌদিপ্রবাসী এক যুবককে ভোলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার সকালে পুলিশ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ভোলা থানায় একটি মামলা করেছে। ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর ছিপলী গ্রামের রোমান প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র দেন। এ অভিযোগে তাঁকে রোববার সন্ধ্যায় ভোলা খেয়াঘাট এলাকা থেকে আটক করা হয়।