ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার বেলা দুইটার দিকে উপজেলার বাবুর দিঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ী মো. চঞ্চল বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
মো. চঞ্চলের ভাষ্যমতে, ডাকাত শহিদের সহযোগী দিপু ও ভাগনে শফির নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তাঁর খাদ্যপণ্য বিক্রির ওই প্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে।
এ সময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় দিপু, শফিসহ চারজনকে আসামি করে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।