ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, আহত চার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গত বৃহস্পতিবার এক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই দিন রাতেই মামলা হয়েছে।
হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠান বিউটি সাইকেল স্টোরের মালিক আলতাফ হোসেন বলেন, গত বুধবার শহরের টিআর সড়কে তাঁর জায়গা দখল করে দেয়াল নির্মাণ শুরু করেন পরিবহন ব্যবসায়ী শহিদুল ইসলাম। খবর পেয়ে তিনি ওই কাজে বাধা দিলে তর্কবিতর্কের একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের মধ্যে শহিদুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন (বৃহস্পতিবার) শহিদুলের পক্ষ নিয়ে ৮-১০ জনের একটি দুর্বৃত্ত দল ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের চেষ্টা চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শহিদুলের স্ত্রী লাকী বেগম অভিযোগ করে বলেন, ‘আমরা কারও জায়গা দখল করিনি। বরং ব্যবসায়ী আলতাফ আমাদের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ করেছেন।’