ব্যবসায়ী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলায় গত বুধবার রাতে ৩৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সফিকুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। ডিমলা থানার পুলিশ সূত্রে জানা যায়, খালিশা চাপানি ইউনিয়নের পূর্ব বাইশপুকুর গ্রামের আবদুল করিম মণ্ডলের ছেলে সফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় ফেনসিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাউতরা ইউনিয়নের বাঘের পুল নামক স্থানে নম্বরবিহীন একটি মোটরসাইকেলসহ সফিকুলকে আটক করে পুলিশ। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) হারেসুল ইসলাম বলেন, সফিকুলকে গতকাল আদালতে সোপর্দ করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি|