ব্যবসায়ী উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গত মঙ্গলবার অপহৃত ক্যাব্ল ব্যবসায়ী সবুজ মিয়াকে (২৬) ওই রাতেই সাভারের আশুলিয়া এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকা থেকে সবুজ মিয়াকে অপহরণ করা হয়। তিনি আঁখি ক্যাব্ল নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক। ব্যবসায়ী সবুজের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে মদনপুর-ভুলতা-জয়দেবপুর সড়কের কালাদি এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে থেকে সাদা প্রাইভেটকারে করে চার-পাঁচজন অস্ত্রধারী তাঁকে অপহরণ করেন। পরে বিকেলে তাঁর মুঠোফোন দিয়ে অপহরণকারীরা পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।