প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কোতোয়ালি থানার আওলাদ হোসেন লেনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মো. আলাউদ্দিন (৫০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, আলাউদ্দিন ছাপাখানার ব্যবসা করেন। গতকাল সন্ধ্যা ছয়টার দিকে তিনি আওলাদ হোসেন লেনের বাসা থেকে বের হওয়া মাত্র স্থানীয় কয়েকজন তাঁকে গুলি করে। গুলি তাঁর ডান পায়ে হাঁটুর নিচে লাগে। কোতোয়ালি থানার এসআই মনিরুজ্জামান বলেন, ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। নিজস্ব প্রতিবেদক|