ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা গত বুধবার রাতে শিপলু (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান একটি দল নিয়ে বুধবার রাতে সান্তাহার চা-বাগান এলাকায় একটি বাসায় অভিযান চালান। এ সময় তাঁরা ৫০টি ইয়াবা বড়ি ও ১০০টি নেশার ইনজেকশনসহ ওই এলাকার মাদক ব্যবসায়ী শিপলুকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে মাদক ব্যবসায়ী শিপলু ও তাঁর স্ত্রী ববি বেগমকে আসামি করে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। পুলিশ শিপলুকে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি|