প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশে গাঁজা ব্যবসায়ী শফিকুল ইসলাম খানকে (৩৫) গাঁজাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় গাঁজা পুরিয়া করে বিক্রি করার জন্য মাপার সময় হাতেনাতে ৫০০ গ্রাম গাঁজাসহ তাঁকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করার পর গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। শফিকুলের বিরুদ্ধে আগেও মাদক আইনে একাধিক মামলা ছিল। জামিনে ছাড়া পেয়ে তিনি আবার মাদক ব্যবসা শুরু করেন।