ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত আটটায় উপজেলার চাপাতিয়া গ্রাম থেকে পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ২১টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এরা হচ্ছে মো. সবুজ (৩০), মো. সুমন (২৭), মো. জুয়েল (২৫) ও এমরান হোসেন (২৬)। তাঁদের বাড়ি মতলব দক্ষিণ উপজেলার চাপাতিয়া গ্রামে। মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, আটক হওয়া ব্যক্তিরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার চাঁদপুর বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।