ব্যবসায়ী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গতকাল সোমবার সড়ক দুর্ঘটনায় বাদল খান (৪২) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাদল উপজেলার চরপলাশ গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, বাদল স্থানীয় বাজার থেকে সবজি কিনে তা জেলা শহরে সরবরাহ করেন। তিনি সকাল নয়টার দিকে বাইসাইকেলে করে যাচ্ছিলেন। উপজেলার চিলকাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি পিকআপের সঙ্গে তাঁর বাইসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।