ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর সদর উপজেলায় জহিরুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার উপজেলার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জহিরুলের বোন মাহমুদা জানান, জহিরুলের স্থানীয় পথেরহাট বাজারে ওষুধের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাতে তিনি দোকান বন্ধ করে পান্তাডুবি গ্রামের বাড়িতে যাওয়ার পথে পুখুরিয়ায় ৮ থেকে ১০ জন লোক তাঁর ওপর হামলা করে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জহিরুলকে কুপিয়ে জখম করে এবং তাঁর সঙ্গে থাকা ১৩ হাজার টাকা, তিনটি মুঠোফোন ছিনিয়ে নেয়।