ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ব্যবসায়ী জয়নাল মিয়াকে কুপিয়ে ৩ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। গত রোববার রাতে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের হরিকলস এলাকায় এ ঘটনা ঘটে।
জয়নাল মিয়া পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। জয়নাল মিয়া জানান, রাত সাড়ে ১১টার দিকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। হরিকলস এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল তাঁর গতি রোধ করে। এ সময় ওই দুই মোটরসাইকেলে থাকা ছয় দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে ওই টাকা ছিনিয়ে নেয়।