ব্যবসায়ীকে গুলি করে ২৪ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২৪ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকালে ফতুল্লার তুষারধারা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ব্যবসায়ী হেলাল উদ্দিনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আহত ব্যবসায়ীর পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, সদর উপজেলার ফতুল্লার ভুইগড় এলাকার বাড়ি থেকে জমি বিক্রির সাড়ে ২৪ লাখ টাকা নিয়ে সকাল সাড়ে নয়টার দিকে তিনি যাত্রাবাড়ী ইসলামী ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় তুষারধারা জিরো পয়েন্ট এলাকায় এলে মোটরসাইকেলের আরোহী কয়েকজন দুর্বৃত্ত তাঁকে গুলি করে সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। তাঁর ঊরুতে গুলি লাগে। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। গুলিবিদ্ধ হেলাল উদ্দিন ওই এলাকার মুজিবুর রহমানের ছেলে।

হাসপাতালে মুজিবুরের সঙ্গে থাকা চাচাতো ভাই মো. জালাল জানান, হেলাল উদ্দিনের ঊরুতে গুলি লেগেছে। তাঁর অস্ত্রোপচার চলছে। হেলাল উদ্দিন পেশায় ইলেকট্রনিক ব্যবসায়ী।