ব্যবসায়ীকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে গতকাল মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছুরির আঘাতে জখম হয়েছেন গাড়িদহ বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম। এ ঘটনায় পুলিশ এলাকার হালিম (২৫) ও তাঁর ছোট ভাই ডালিমকে (২৩) গ্রেপ্তার করেছে। সহিদুল জানান, গত সোমবার রাতে গাড়িদহ বাজারের আয়নালের হোটেলের টেলিভিশন চুরি হয়। টেলিভিশনটি উদ্ধারে তিনি হালিমদের বাড়িতে যান। সেখানে তাঁদের সঙ্গে তাঁর তর্ক হয়। এরপর তিনি বাজারের দিকে এলে তাঁরা ধারালো ছোরা দিয়ে তাঁর বাঁ হাতে আঘাত করেন। পরে আহত সহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির স্ত্রী বাদী হয়ে থানায় হালিম ও ডালিমের বিরুদ্ধে মামলা করেছেন। তবে হালিম ও ডালিম চুরির ঘটনায় জড়িত নন বলে দাবি করেন।