ব্যবসায়ীকে পিটিয়ে ৯০ হাজার টাকা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় ছুট্টু মিয়া (৩৮) নামের এক ইট-বালুর ব্যবসায়ীকে পিটিয়ে আহত করে ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে পৌর শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ছুট্টু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও ছুট্টু মিয়া জানান, গতকাল দুপুরে ব্যবসাসংক্রান্ত কাজে তিনি ব্যাংকের বুথ থেকে ৯০ হাজার টাকা তুলে মেড্ডায় তাঁর বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় মেড্ডা বিজিবি ক্যাম্পের সামনে সাত-আটজনের একটি ছিনতাইকারী দল পথ রোধ করে তাঁকে পিটিয়ে আহত করে। এ সময় তাঁর কাছ থেকে ৯০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, ‘এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’