ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে মনির হোসেন নামের এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতেরা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। মনির জানান, রাত দেড়টার দিকে ১৫-২০ জনের মুখোশধারী একদল ডাকাত তাঁর টিনশেড ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় তারা বাড়ির লোকজনকে জিম্মি করে দুই লাখ পাঁচ হাজার টাকা, নয় ভরি সোনার গয়না, তিনটি মুঠোফোন, মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে। থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।