ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুরে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় তিনজন আহত হন। গত রোববার উপজেলার বাগানবাড়ি গ্রামে ওই ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাতে ২০ থেকে ২৫ জন মুখোশধারী ডাকাত ব্যবসায়ী রফিকুল ইসলামের চালকলের ধান লুট করতে আসে। বিষয়টি টের পেয়ে রফিকুলসহ বাড়ির সদস্যরা বের হয়ে আসেন। এ সময় ডাকাতেরা অতর্কিতে তাঁদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে রফিকুল, তাঁর দুই সন্তান রায়হান (১৭) ও রকি (১৫) আহত হয়। ডাকাতেরা রফিকুলের বাড়ি থেকে টাকাসহ ১০ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নেয়।