ব্যবসায়ীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক পোলট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মো. মোকলেস মিয়া (৪৫) নামের ওই ব্যবসায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নগরকান্দা উপজেলার ফুলসুতী গ্রামের মৃত আবদুল মালেক মিয়ার ছেলে। ফুলসুতী ইউপির চেয়ারম্যান মো. আরিফ হোসেন জানান, মোকলেস ফরিদপুরের একটি ব্যাংক থেকে ৭০ হাজার টাকা তুলে নগরকান্দাগামী একটি লোকাল বাসে বাড়ি ফিরছিলেন। বাসের মধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিনি টাকা খোয়ান। পরে অচেতন অবস্থায় তাঁকে ভুবুবদিয়া বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।