ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে দেলোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ব্যবসায়ী দেলোয়ার দুপচাঁচিয়া নিউমার্কেটের নিচে তাঁর মোটরসাইকেলটি রেখে ব্যাংকের কাজে যান। এসে দেখেন, মোটরসাইকেলটি নেই। এর আগে গত ২৮ জুন একই এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরি হয়। গতকাল পর্যন্ত তা উদ্ধার হয়নি। চুরির ঘটনায় দুপচাঁচিয়া থানায় জিডি করেন দেলোয়ার। থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।